কুড়িগ্রাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কুড়িগ্রাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ অক্টো, ২০২৩


 আলহামদুলিল্লাহ

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন  এর পক্ষ থেকে 

১৩ অক্টোবর ২০২৩ ইং 

ক্বীরাত প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা আয়োজন করা হয়,


এসময় উপস্থিত ছিলেন,


হাফেজ ক্বারী মোস্তফা সাহেব।

প্রশিক্ষক আলোকিত মক্তব ঢাকা বাংলাদেশ।


 মাওলানা মোহাম্মদ শরীফ সাহেব।

পরিচালক মিফতাহুল উলুম ছোট কমলাবাড়ী লালমনিরহাট।


মোহাম্মদ আলতাফ হোসেন।

আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা শাখা,


মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা

সদস্য ৩ নং ওয়ার্ড সন্তোষপুর ইউনিয়ন, 


ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।




ক্বীরাত প্রতিযোগীতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান,


ক্বীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা সহ, 


সকল  প্রতিযোগী ও উপস্থিত সকলকে ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।

১২ অক্টো, ২০২৩

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজিকে খুন, ১১ বছর পর গ্রেফতার চাচা-চাচি

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাতিজিকে খুন, ১১ বছর পর গ্রেফতার চাচা-চাচি



 জানা গেছে, ২০১৩ সালে উলিপুর থানাধীন দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া গ্রামে আশরাফ ডাক্তারের পুকুরে মিন্টু বসুনিয়া ও মো. চাঁদ মিয়া ওরফে ভগলু (আসামি মিন্টুর আপন বড় ভাই) অন্যান্য সঙ্গীসহ মাটি কাটতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার বজরুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। ওই সময় মিন্টু বসুনিয়া ও চাঁদ মিয়া বজরুলকে ভাড়ের বাংখুয়া দিয়ে মারপিট করেন। মারপিটের ফলে বজরুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর গুজব সৃষ্টি হয় যে বজরুল মারা গেছেন।


এ ঘটনার দায় থেকে নিজেকে আড়াল করার জন্য এবং প্রতিপক্ষকে পাল্টা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে গ্রেফতার আসামি মিন্টু বসুনিয়া ও তার স্ত্রী মোর্শেদা বেগম পরস্পর যোগসাজোসে অত্যন্ত সুকৌশলে আপন ভাতিজি অর্থাৎ চাঁদ মিয়ার ৭ বছরের শিশু কন্যা চম্পাকে শ্বাসরোধ করে হত্যার পর বাঁশঝাড়ে মরদেহ ফেলে রাখেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামি মিন্টু মিয়াই উক্ত বাঁশঝাড় থেকে চম্পার মরদেহ শনাক্ত করেন।


এ ঘটনায় মামলা হয় প্রতিপক্ষ বজরুলের পরিবারের বিরুদ্ধে। ধৃত আসামিসহ বাদীর লোকজন প্রতিপক্ষ বজরুলের ভাতিজা হাফিজুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।


মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত) মো. জাকির উল ইসলাম চৌধুরী মামলাটি তদন্তকালে ঘটনা ভিন্নরূপে মোড় নেয়। তদন্তের এক পর্যায়ে বাদীর আপন ভাই গ্রেফতার আসামি মিন্টু বসুনিয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি মিন্টু বসুনিয়ার বিপক্ষে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পান তদন্ত কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে আসামি মিন্টু বসুনিয়াকে আদালতে সোপর্দ করেন।


পরে তদন্তকারী কর্মকর্তা বজরুলের পরিবারকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মিন্টু বসুনিয়া ও তার স্ত্রী মোর্শেদা বেগমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। পরে আসামি মিন্টু বসুনিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তার স্ত্রী মোর্শেদা বেগমসহ দীর্ঘ প্রায় ১১ বছর আত্মগোপনে ছিলেন।



পরবর্তীতে উলিপুর থানার ওসিসহ একটি চৌকস টিম বিভিন্ন তথ্য সংগ্রহ করে গ্রেফতারি পরোয়ানামূলে দীর্ঘদিনের চেষ্টায় গাজীপুর র্যাব-৩ এর সহযোগিতায় আসামিদেরকে গাজীপুর জেলার বড়বাড়ি জয়বাংলা তিন রাস্তার মোড় এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন বলেন, এটি একটি চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। আসামি প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। ২০১৩ সালের শিশু হত্যা মামলার মূলহোতা দম্পতিকে ১১ বছর পলাতক থাকার পর গ্রেফতার করলো উলিপুর থানা পুলিশ যা সম্ভব হয়েছে সুষ্ঠু পুলিশি তদন্তের মাধ্যমে।

১০ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে একদিনের পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী

কুড়িগ্রামে একদিনের পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী

 


কুড়িগ্রামে একদিনের পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদ্যাপনের অংশ হিসাবে কুড়িগ্রামে প্রতীকি পুলিশ সুপারের দায়িত্ব পালন করল সরশী। কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা। যা তারা স্বপ্ন দেখতে এবং নেতৃত্ব দানে পারদশর্ী এবং স্বাধীন। গার্লস টেকওভার এর অংশ হিসেবে সরশী একদিনের জন্য প্রতীকি হিসেবে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রতীকি পুলিশ সুপারের নিকট দায়িত্ব অর্পণ করেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ফুল দিয়ে সরশীকে স্বাগত জানায় এবং প্রতীকি পরিচালক হিসাবে সরশীকে তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। পরিচয় পর্ব শেষে পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় তার কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে সরশীকে অবহিত করেন।
পুলিশ সুপার আইন শৃঙ্খলা বজায় রাখার পাশাপামি নারী ও শিশু নির্যাতন বন্ধের মাধ্যমে কন্যা শিশু ও নারী নেতৃত্ব বিকাশে কাজ করে।বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করেন। দাপ্তরিক কাজ শেষে সরশী এবং পুলিশ সুপার তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সরশী বলেন, প্রতীকিভাবে পুলিশ সুপারের দায়িত্ব পালন করায় আমার জীবনে একটি নতুন স্বপ্ন তৈরি হয়েছে। আমি কুড়িগ্রাম জেলার পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম সম্র্পকে জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে; বাল্যবিবাহ বন্ধে, নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং নারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কিভাবে কাজ করছে তা জানতে পেরেছি। আজকে আমি প্রতীকি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি চাই প্রতীকি শব্দ বাদ দিয়ে প্রকৃত পুলিশ সুপার হতে। কুড়িগ্রামের কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করব এবং কুড়িগ্রাম থেকে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনার স্বপ্ন দেখেন।
আন্তর্জাতিক কন্যা দিবস উদযাপন উপলক্ষ্যে ২০১৬সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার এর আয়োজন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন আশেপাশের সমাজ এবং সমাজের এমন বিশ্বাস থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার কর্মসূচীর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। এই কর্মসূচীর মাধ্যমে একজন কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়। এতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজের নেতৃত্ব স্থানীয় যে জায়গা গুলোতে নারী বা মেয়েদেরকে খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সে জায়গা গুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্মবিশ্বাস তৈরির সুযোগ করে দেয়াই গার্লস টেকওভার এর মূল উদ্দেশ্য। যে সকল সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ নারী ও কন্যা শিশুদের সমতা ও অধিকারে বিশ্বাস করে এবং এ বিষয়ে কাজ করে, তাদের জন্য গার্লস টেকওভার কর্মসূচী প্রতিশ্রুতি ও সম্প্রীতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসাবে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
বালিকা এবং যুব নারীদের ক্ষমতায়নের জন্য এই গার্লস টেকওভার কর্মসূচীর আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প। দাতা সংস্থা এনআরকে টেলিথন-এর আর্থিক সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এবং এমজেএসকেএস এর মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা, ৭৩টি ইউনিয়ন পরিষদ ও ৩টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পটি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)রুহুল আমীন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

৬ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

 



কুড়িগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) কলেজমোড়স্থ দুপুরে শেখ রাসেল পৌর অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিচালক,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ আব্দুস সামাদ, বিভিএম,পিভিএমএস।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,উপ-পরিচালক জেলা এনএসআই মোহাম্মদ আকরাম হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু জেলা আনসার কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।
সমাবেশে প্রশংসনীয় কাজের জন্য আনসার সদস্যদের ২২টি বাইসাইকেল,৩টি সেলাই মেশিন,১৫টি ছাতা এবং ৩৫০টি মগ বিতরণ করা হয়।

৫ অক্টো, ২০২৩

কুড়িগ্রামের রামখানায় ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার

কুড়িগ্রামের রামখানায় ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার


 কুড়িগ্রামের রামখানায় ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের টিসিবির তেল, ডাল ও চাল ইউনিয়ন পরিষদ থেকে পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে এক ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।


এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ । বুধবার শেষ বিকেলে রামখানা ইউনিয়ন পরিষদের পাশের ব্যবসায়ী রফিকুল ইসলামের গোডাউন থেকে টিসিবির ৭৭৯ কেজি চাল উদ্ধার করে জব্দ করে ভ্রাম্যমান আদালত। এ সময় টিসিবির চাল উদ্ধার করে রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের হেফাজতে ইউনিয়ন পরিষদে রাখা হয়। পরে শরিফুর রহমান নামের একজন ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। পরে গোডাউন মালিক রফিকুল ইসলামের নামে নিয়মিত মামলা এবং শরিফুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। গোডাউন মালিক রফিকুল ইসলাম রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা খলাইটারী এলাকার আবুল হোসেনের ছেলে। 


অভিযোগ রয়েছে, রামখানা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্যানেল চেয়ারম্যান রহমত আলী, ডিলার শরিফুর রহমানসহ পাইকার খলিল এবং রফিকুল মিলে টিসিবির তেল,ডাল আর চাল বিক্রি করে ভাগবাটােয়ারা করে নিতেন। গতকাল (৪সেপ্টেম্বর) ওই ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়। এসময় প্রকৃত কার্ডধারীদের পণ্য না দিয়ে পাইকারদের কাছে বিক্রি করে দেন ওই সিন্ডিকেট। বস্তায় ভরে এসব পণ্য পাইকারদের নিয়ে যেতে দেখা যায়। এসব পণ্য পাইকার রফিকুল ইসলামের গোডাউনে জমা করতে থাকেন। 


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, অভিযানের খবর পেয়ে ওই গোডাউন থেকে তেল ও ডাল সরিয়ে ফেলে রফিকুল ইসলাম।


 চেয়ারম্যান,মেম্বার এবং  ডিলার মিলে এক বছর থেকে এরকমভাবে পণ্য বিক্রি করে আসছে। ডিলার শরিফুর জানান, কোথায় কীভাবে কী হয়েছে আমি জানিনা। কে কোথায় কীভাবে বিক্রি করেছে কি না আমি কিছুই জানি না। তবে মাস্টার রোল ছাড়া টিসিবির পণ্য বিতরণ সম্পর্কে সদুত্তর দিতে পারেননি।


 এ ব্যাপারে রামখানা ইউপি চেয়ারম্যান জালাল মন্তব্য করতে  রাজি হননি। 


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ বলেন, গোপন সংবাদ পেয়ে রামখানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের একটি গোডাউন থেকে ৭৭৯ কেজি চাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। গোডাউন মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ বলেন, খবর পেয়ে এ্যাসিল্যান্ড গিয়ে ৭৭৯ কেজি চাল উদ্ধার করে জব্দ করেছে। আর ডিলারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কিছু নিয়মতান্ত্রিক ভুল থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তার ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। পরে গোডাউন মালিকের নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

 

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

 

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রবাহিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘর-বাড়ি ও ফসলী জমিতে পানি উঠতে শুরু করেছে। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি দুপুর পর্যন্ত আরও কিছুটা বৃদ্ধি পেয়ে কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গতকাল তিস্তার দুই পাড়ের মানুষকে সরিয়ে মাাইকিং করা হয়েছিল। কিন্তু মানুষজন তাদের ঘর-বাড়ি এখনও অবস্থান করছেন। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিয়ছেন।

তিস্তা নদীর অববাহিকার গড়াইপিয়ার এলাকার নয়ন মিয়া বলেন, গতকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বড় নাকি বন্যা হবে,এই চিন্তায় রাতে ঘুমাতে পারি নাই আমরা। স্থানীয় প্রশাসন গতকাল এসে সাবধানে থাকতে মাইকিং করে গেছে।

তিস্তা নদীর অববাহিকার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মেম্বার মামুনুর রশীদ বলেন, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমার এলাকার কিছু বাড়ি ঘরে পানি উঠেছে। তবে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার আমাদের প্রতিনিধি সাইফুর রহমান শামীম কে বলেন, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল শুক্রবার বৃষ্টিপাত কমে স্বাভাবিক হতে পারে।  

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, তিস্তায় আকস্মিক বন্যার আশংকায় নদীর অববাহিকায় মাইকিং করে সবাইকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা সজাগ রয়েছেন। ১৪টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেয়া হয়েছে। ফলে ভারতীয় অংশে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে এবং কুড়িগ্রাম জেলা তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা ক্যালকুলেশন করে দেখেছি তিস্তার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে যেতে পারে।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করছি। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

৪ অক্টো, ২০২৩

রৌমারীতে গুদাম ঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি!

রৌমারীতে গুদাম ঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি!


 রৌমারীতে গুদাম ঘর পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি:


কুড়িগ্রামের রৌমারীতে গুদাম ঘরে মজুদ রাখা পাটসহ ৪৫৫ মণ খাদ্য শস্য আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার ভোর রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মজনু মিয়া জানান, বুধবার রাত ৩টার দিকে ঘর থেকে বের হয়ে হঠাৎ দেখতে পান গুদাম ঘরে আগুনের আলো। মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। সম্পূর্ণ পুড়ে যায় গুদাম ঘরে মজুদ রাখা পাটসহ খাদ্য শস্য। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুড়ে যায় ২৫০ মণ পাট, ১০০ মণ সরিষা, ৫০ মণ গম, ২০ মণ পেরা, ২০ মণ তিল, ৫মণ কালিজিরা ও ১০ মণ তিশি। এতে ক্ষতি হয় প্রায় ১৫ লাখ টাকা।


মজনু মিয়া আরও জানান, কেরামত আলী নামের আরেক ব্যবসায়ী সহ শেয়ারে ব্যবসা করেন তিনি। সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়েছেন তারা।

রৌমারীর কর্তিমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে ধারণা করেন তিনি.

কবি রাধাপদ রায়কে মারধরের ঘটনার মুল আসামী রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

কবি রাধাপদ রায়কে মারধরের ঘটনার মুল আসামী রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।


 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পল্লীকবি রাধাপদ রায়ের উপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা চত্ত্বর থেকে রফিকুলকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান রফিকুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


মামলার প্রধান আসামিকে গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছে রাধাপদ রায়ের পরিবার। কবির ভাতিজা লিটন রায় বলেন, ‘কিছুক্ষণ আগেই গ্রেফতারের খবরটি শুনেছি। শুনে ভালো লাগছে। পুলিশ অনেক আন্তরিকতার সাথে দেখছে বিষয়টি। আশা করি ২য় আসামিও দ্রুত গ্রেফতার হবে।


এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে কবি রাধাপদ রায়ের(৮০) ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। ঐ মামলার মামলার প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম (৩৮)। তিনি ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

উল্লেখ্য, ৫০০ টাকা নিয়ে অনানুষ্ঠানিক এক সালিসে বাগ্‌বিতণ্ডার জের ধরেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’–খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। হামলায় আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘আসামিকে আজ দুপুর ২ টার দিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনগত বিষয় গুলো প্রক্রিয়াধীন।’

৩ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে ০৯ কেজি গাঁজা উদ্ধার, হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে ০৯ কেজি গাঁজা উদ্ধার, হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

 



কুড়িগ্রামে ০৯ কেজি গাঁজা উদ্ধারসহ কুখ্যাত মাদক কারবারি ওয়াজকুরানিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦
[ 𝟑 𝐎𝐜𝐭 𝟐𝟎𝟐𝟑 ]
১। বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
২। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম গত ০২ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ২২.২০ ঘটিকার সময় কুড়িগ্রাম সদর থানাধীন ত্রিমোহী বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তল্লাশি করে ভূরুঙ্গামারী থানাধীন দক্ষিণ বাঁশজানি গ্রামের মোঃ ওয়াজকুরানি @ মার্কা (৪৮) কে ০৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
উলিপুর এ  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

উলিপুর এ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

 


উলিপুর এ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।



উলিপুর থানা পুলিশ মঙ্গলবার ( ০৩ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ সরাই পাড় এলাকা থেকে চিলমারী থানাধীন জোরগাছ নতুন বাজার এলাকার মোঃ নুর হোসেন (৩৬), পূর্ব বজরা গ্রামের মোঃ নুর ইসলাম (৪২), মোঃ হোসেন আলী (২৮), মোঃ আলম বাদশা (৪৫), খামার বজরা গ্রামের মোঃ ইসমাইল হোসেন (৩২) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মাদারী পাড়ার মোঃ জাহিদুল ইসলাম (৩৫) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রামের কৃতি সন্তান, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন পেলেন হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা।

কুড়িগ্রামের কৃতি সন্তান, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন পেলেন হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা।

 



কুড়িগ্রামের কৃতি সন্তান এবং দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন পেলেন হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা।

প্রথমবারের মতো দেশে এন্ডোস্কোপিক ডিস্ক সার্জারি চালু ও এন্ডোস্কোপিক পিটুইটারি সার্জারির পথিকৃৎ হিসেবে ডা.মোহাম্মদ হোসেন এই বিশেষ সম্মাননা প্রাপ্ত হন।
কুড়িগ্রাম বাসীর পক্ষ থেকে তাঁর প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।
তাঁর এই গৌরবময় অর্জনে দেশবাসীর সঙ্গে আমরাও গর্বিত।
উল্লেখ্য যে,বাংলাদেশ ইন্টারন্যাশনাল হেলথকেয়ার এক্সপো-২০২৩ আয়োজকদের পক্ষ থেকে স্ব স্ব ক্ষেত্রে অবিস্মরণীয় অবদানের জন্য দেশের প্রথিতযশা ১৪ জন চিকিৎসককে প্রথমবারের মতো হেলথকেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাদেরকে এ সম্মাননা প্রদান করা হয়।

২ অক্টো, ২০২৩

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর


 কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর


নেশা জাতিয় দ্রব্য খাওয়াইয়ে অটো নিয়ে পালানোর সময়
জনগণ দুই চোরকে আটক করেছে।
আজ সোমবার (২ অক্টোবর ২০২৩) এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
দুজনেই রাজারহাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।
তবে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানা গেছে।
কুড়িগ্রাম জেলা বিএনপি'র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ.....

কুড়িগ্রাম জেলা বিএনপি'র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ.....


 

কুড়িগ্রাম জেলা বিএনপি'র পক্ষ থেকে
তীব্র নিন্দা ও প্রতিবাদ.....


ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুবদল, সেচ্চাসেবকদল, ছাত্রদল, কৃষকদল সহ অর্ধশতাধিক নেতা কর্মীর নামে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দ্বায়ের করা মিথ্যা মামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ,, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
রংপুর রেঞ্জে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন

রংপুর রেঞ্জে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন

 

রংপুর রেঞ্জে কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন



নাগরিক সেবায় পুলিশিং কার্যক্রমকে বেগবান করায় সেপ্টেম্বর ২০২৩ এ রংপুর রেঞ্জে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজি'র কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি প্রধান মো: মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।
গত সেপ্টেম্বর মাসে কঠোর পরিশ্রম, একাগ্রতা, টিমওয়ার্ক, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে ইতিবাচক নাগরিক সেবা, অপরাধ দমন, মাদক অভিযান, মাদক উদ্ধার, মামলা তদন্ত, ওয়ারেন্ট নিস্পত্তিতে সাফল্যের জন্য শ্রেষ্ঠ জেলা হিসাবে পুরস্কার গ্রহন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক পিপিএম; অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী সহ রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারবৃন্দ সহ সকল সিনিয়র অফিসারবৃন্দ।
কুড়িগ্রামের পুলিশ সুপার অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি প্রধান মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং রেঞ্জ ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিবেদিত পুলিশ সদস্যদের দিবারাত্র অক্লান্ত পরিশ্রম ও পেশাদারিত্বের কারনে এই অর্জন সম্ভব হয়েছে, তিনি একই সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের সম্মিলিত সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

১ অক্টো, ২০২৩

 কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে ভর্তি

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে ভর্তি

 

যে মানুষের উপকার স্বীকার করে সে মহান।

(ভর্তি সংখ্যা: ৯৩)
মোঃ ফজলুল করিম বাবু, পিতা : মোহাম্মদ কেসমত আলী, মাতা: মোসাম্মৎ ফজিলা বেগম, গ্রাম: দক্ষিণ ছাট গোপালপুর, উপজেলা: ভুরুঙ্গামারি,জেলা: কুড়িগ্রাম। সে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে কৃত্তিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ লাভ করে। তার পিতা একজন দিনমজুর। দিনমজুরি করে যা পায় তাই দিয়ে সংসার চলে না । আবার সবসময় কাজও পাওয়া যায় না। অনেক স্বচ্ছল আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তারা কেউ সহযোগিতার হাত বাড়ায় নি। বরং তাদের পরামর্শ ছিল ছেলেকে দিনমজুরের কাজে লাগিয়ে দাও।তাতে সংসারের কিছুটা হলেও বোঝা কমবে। কিন্তু পিতা পুত্রের শিক্ষা যাত্রা তাতে থেমে যায় নি। পিতা দিনমজুরি করেই ছেলেকে ভুরুঙ্গামারি থেকে এসএসসি পাস করায় এবং কিছু টাকা জোগাড় করে কুড়িগ্রাম সরকারি কলেজে ভর্তি হয়। কিন্তু তার ছিল না বই কেনা কিংবা থাকা খাওয়ার কোনো টাকা । এমতাবস্থায় খরচ যোগানো তার পিতার পক্ষে সম্পূর্ণরুপে অসম্ভব হয়ে পড়ে। প্রয়াত এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ এর ছেলের বড় সন্তান এই ফজলুল করিম বাবুর ক্লাস মেট।তার মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরে প্রথমেই একসেট বই কিনে দেন। কিন্তু তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হবার পর এই শিক্ষার্থীর দায়িত্ব নেন তাঁর পুত্র এডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন এবং তাঁর সহধর্মীনী মজিদা আদর্শ ডিগ্রী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাবিনা আফরোজ চৌধুরী। তাঁরা তাঁদের নিজ সন্তানের পিছনে যে রকম টাকা পয়সা ব্যয় করতেন তেমনি এই শিক্ষার্থীর পিছনেও তার চাহিদা মাফিক ব্যয় করেছেন। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কোচিং করানোর জন্য আর্থিক সহায়তা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারেও সহায়তা করেছেন। ছেলেটি তার ফলাফল জানাতে এসে বলে স্যার আপনিতো সবসময় মাতা-পিতাকে অভিনন্দিত করেন কিন্তু আমার ক্ষেত্রে অভিনন্দন পাওয়ার অধিকারি এডভোকেট শাহিন ও তাঁর স্ত্রী। তাঁরা আমার জন্য নি:স্বার্থভাবে যা করেছে তা আমার জীবনে কোন দিনই পরিশোধ করতে পারবনা। অন্তত: পক্ষে আপনার মাধ্যমে একটা ধন্যবাদ দেয়া গেলে আমি সহ আমার পুরো পরিবার কিছুটা হলেও শান্তি অনুভব করবে।সহকারি অধ্যাপক সাবরিনা আফরোজ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি জানান স্যার আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা কয়েকজনকে সাহায্য করেছি কিন্তু তারা কোন দিনই তা স্বীকার করেনি বা আমরা সেটা প্রত্যাশাও করি নাই। এমনকি একজন চাকুরি পাওয়ার পর বিয়ে করেও আমাদেরকে দাওয়াত দেয় নি বা জানায়নি। আমাদের সে দু:খ নাই। নিজেদের সীমিত আয়ে মানুষকে সাহায্য করেছি বা করব কিন্তু সেজন্য কোনো প্রত্যাশা থেকে করছিনা।আমরা জানি এই ছেলেটিও অন্যদের মতোই স্বীকার করবেনা কিংবা ভুলে যাবে।আজকাল কারও দ্বারা কেউ উপকৃত হলে ছোট হয়ে যাবার ভয়ে কেউই সেটা স্বীকার করতে চায় না।
কিন্তু যেহেতু আপনার কাছে আমাদের এই ক্ষুদ্র অবদানটুকু স্বীকার করেছে সেজন্য আমরা গর্বিত এবং ওর জন্য আমরা প্রাণভরে দোয়া করি। এভাবে সবাই সবার উপকার স্বীকার করেলে মানুষও সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে এবং সমাজের দূর্বল মানুষগুলোও এগিয়ে যাবার পথ খুজে পাবে।

 আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।

আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।

আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।
 

প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এজন্য মূর্তি বা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের রাজারহাটের মৃৎশিল্পীরা। উপজেলার ৭টি ইউনিয়নে সরেজমিন ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের অতি ভালোবাসায় ও নিপুণ আঁচড়ে তৈরী হচ্ছে একেকটি প্রতিমা। কুড়িগ্রামের রাজারহাটে আগামী ১৪ অক্টোবর মহালয়ের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই চার দিকে চলছে এখন প্রতিমা তৈরীর কাজ।
দুর্গাপূজা বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব। তাই মা দুর্গাকে বরণ করে নেয়ার জন্য এখন থেকেই দিনখন গোনার পালা শুরু করেছেন সনাতন হিন্দু ধর্মলম্বীরা। উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে,উপজেলার ৭টি ইউনিয়নে সম্ভাব্য এবছর মোট ১২৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিচ্ছে পূজার প্রস্তুতি।উপজেলার প্রতিমা শিল্পী রণজিত ও রনি কুমার পাল বলেন,এ বছরে উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপে প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন। বংশ পরম্পরায় এই কাজ করে আসছি।
এই বছরে আমাদের প্রতিমা তৈরীতে বেশি পোষাবে না। কারণ প্রয়োজনীয় উপকরণের দাম ও কারিগরের মজুরিসহ সব কিছুর দাম বেড়ে গেছে। তবুও আনন্দের সঙ্গে প্রতিমা তৈরী করছি আমরা। রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ কর্মকার জানান,হিন্দু ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার উপজেলার ৭টি ইউনিয়নে এখনো তালিকা হাতে পাইনি তবে সম্ভাব্য মোট ১২৬টি দুর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি পূজামন্ডপে কাজ শুরু হয়েছে। এবং আমরা প্রতিটি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হচ্ছে সেগুলোতে নিজ উদ্দ্যোগে পাহারা দেয়ার কথা অবগত করা হয়েছে।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানান,এবছর শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজারহাট উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। পূজা মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আলোচনা সভা করা হবে।
থানা পুলিশ,আনসার,গ্রাম পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক তত্ববধানে থাকবেন। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহিল জামান জানান,আমরা রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সভাপতি সাধারণ সম্পাদকের সাথে একটি আলোচনা সভা করবো। প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় রাজারহাট থানা পুলিশ নিয়োজিত থাকবে।
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায়,ইংরেজি প্রভাষক যোগদান

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায়,ইংরেজি প্রভাষক যোগদান


শেষ থেকেই শুরু...নতুন পথ চলা...নতুন পরিবেশে...
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায়,ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করলাম।
শিক্ষা জীবন শেষে।দীর্ঘ সময় পর, কর্মজীবনের প্রথম স্বাক্ষর করলাম আজ,পয়লা অক্টোবর২০২৩।
সম্মানিত অধ্যক্ষ,উপাধ্যক্ষ মহোদয়(কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)
মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা আইটি প্রোগ্রামার মহোদয় ও আমার প্রিয় বাবার সামনে।।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের দিকনির্দেশনা ও উপস্থিত অতিথি বৃন্দের ও শিক্ষকগণের মহামূল্যবান পরামর্শ মেনে আগামী কর্মজীবনে নিজের সক্ষমতা ও দক্ষতা মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের ও নিজ জেলার শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।
সকলের নিকট দোয়া প্রার্থী।
আমাদের যোগদান সুন্দরভাবে সম্পন্ন করায়,মাননীয় ডিসি মহোদয়(কুড়িগ্রাম)সভাপতি-
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও সম্মানিত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ(কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)মহোদয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনাদের সকলের দোআ দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
স্বভাব কবি রাধাকান্ত, নাগেশ্বরী,কুড়িগ্রাম। দূর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে জখম করেছেন কবিকে।

স্বভাব কবি রাধাকান্ত, নাগেশ্বরী,কুড়িগ্রাম। দূর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে জখম করেছেন কবিকে।

 

স্বভাব কবি রাধাকান্ত, নাগেশ্বরী,কুড়িগ্রাম। দূর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে জখম করেছেন কবিকে।


ন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার পল্লীকবি রাধাকান্ত দাস। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্বরোচিত এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
All react
ফুলবাড়িতে আওয়ামী লীগ বিএনপির সংর্ঘষে আহত ২০

ফুলবাড়িতে আওয়ামী লীগ বিএনপির সংর্ঘষে আহত ২০


 

ফুলবাড়িতে আওয়ামী লীগ বিএনপির সংর্ঘষে আহত ২০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
প্রাপ্ত সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিএনপি’র সমর্থক নেতা-কর্মীরা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করে। তারা বেলা তিনটা থেকে মহিলা ডিগ্রী কলেজ কদমতলা মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় ও ব্র্যাকমোড়ে সমাবেত হতে থাকলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সেখানে গিয়ে তাদেরকে শান্তিপূর্ন ভাবে কর্মসূচি পালন করার আহবান জানান।
পরক্ষণে উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সমর্থকদের কয়েকটি অটোরিকশা উপজেলা শহরে প্রবেশ করে শ্লোগান দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সদরের তিনকোনা মোড়ে প্রবেশ করলে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।এতে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ৮/১০ জন এবং বিএনপি’র উপজেলা সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, তোতা মিয়া, বিএনপি’র রেজাউল ইসলাম, আয়নাল, আলামিন, শফিকুল ইসলামসহ প্রায় ১০/১২ জনের মত আহত হয়। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।
পরে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলার মহিলা কলেজ সংলগ্ন কদমতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০/১২ জনের মত নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান তিনি।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তিনকোনা মোড়ে সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন জানান, তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তারপরও বিএনপির লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। উপজেলা আওয়ামী লীগ শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত আছে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, আমাদের শান্তিপূর্ন মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০/১২ জন সক্রীয় নেতাকর্মী আহত হয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজীব জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তা দমন করা হবে।
 একই পরিবারের তিন প্রতিবন্ধীর, পরিবার-পরিজন নিয়ে কাটছে মানবতার জীবন

একই পরিবারের তিন প্রতিবন্ধীর, পরিবার-পরিজন নিয়ে কাটছে মানবতার জীবন


 একই পরিবারের তিন প্রতিবন্ধীর, পরিবার-পরিজন নিয়ে কাটছে মানবতার জীবন
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে একই পরিবারে তিন প্রতিবন্ধী পরিবার-পরিজন নিয়ে তাদের জন্য কষ্টের শেষ নেই। এভাবেই অতিবাহিত হয়েছে ৪ থেকে ৫ যুগ। তাদের পাশে কেউ নেই। প্রতিবন্ধীদের আকুতি ভিক্ষাবৃত্তি নয় সরকারি বা বেসরকারি সংস্থা থেকে তিন ভাইয়ের তিনটি ব্যাটারি চালিত হুইল চেয়ার পেলে তারা অন্যের বাড়িতে কাজ করে জীবন-জীবিকা বাঁচাবে। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের চিলকির পাড় গ্রামের মৃত্যু আব্বাস আলীর পুত্র সোলায়মান( ৬০) মুন্নাফ আলী( ৫৫) ও সামাদ আলী (৪৫) জন্মগতভাবে তারা তিন ভাই এই প্রতিবন্ধী। এরই মধ্যে প্রতিবন্ধী তিনজনই সংসার জীবন গড়ে তোলে। বর্তমান প্রতিবন্ধী ভাতা ও অন্যের বাড়িতে বাশের ছাদ, বাশের সরঞ্জাম তৈরি করে উপার্জন করে জীবনযাপন করছেন। কিন্তু দূর-দূরান্ত গিয়ে কাজ করার জন্য যাতায়াতের সুবিধার্থে নেই তাদের ব্যাটারি চালিত হুইল চেয়ার। প্রতিবন্ধীরা বলেন অনেক কষ্টে আছি। আমাদের সংসার চালানোর জন্য নেই কোন পুঁজি। দূরদূরান্তে গিয়ে কাজ করব এর জন্য যাতায়াতের নেই কোন ব্যাটারি চালিত হুইল চেয়ার।
এলাকাবাসী বলেন প্রতিবন্ধী তিন ভাইয়ের জন্য প্রয়োজন ব্যাটারি চালিত তিনটি হুইল চেয়ার। তাদের অনেক কষ্টে সংসার চলছে। সরকারি বা বেসরকারি সংস্থা সাহায্য সহযোগিতা করবে এমনটাই দাবি এলাকাবাসীর। কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, অতি দরিদ্র প্রতিবন্ধী তিন ভাইয়ের ব্যাটারি চালিত হুইল চেয়ার খুবই জরুরী। এ অবস্থায় সরকারিভাবে সাহায্য সহযোগিতার দাবি জানান এই জনপ্রতিনিধি।