রাজীবপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজীবপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ অক্টো, ২০২৩


 আলহামদুলিল্লাহ

খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন  এর পক্ষ থেকে 

১৩ অক্টোবর ২০২৩ ইং 

ক্বীরাত প্রতিযোগিতা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা আয়োজন করা হয়,


এসময় উপস্থিত ছিলেন,


হাফেজ ক্বারী মোস্তফা সাহেব।

প্রশিক্ষক আলোকিত মক্তব ঢাকা বাংলাদেশ।


 মাওলানা মোহাম্মদ শরীফ সাহেব।

পরিচালক মিফতাহুল উলুম ছোট কমলাবাড়ী লালমনিরহাট।


মোহাম্মদ আলতাফ হোসেন।

আওয়ামী লীগ নাগেশ্বরী উপজেলা শাখা,


মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা

সদস্য ৩ নং ওয়ার্ড সন্তোষপুর ইউনিয়ন, 


ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।




ক্বীরাত প্রতিযোগীতা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান,


ক্বীরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা সহ, 


সকল  প্রতিযোগী ও উপস্থিত সকলকে ফলজ বৃক্ষ উপহার দেওয়া হয়।

২৯ সেপ, ২০২৩

 রাজীবপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থানীয়দের মানববন্ধন

রাজীবপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থানীয়দের মানববন্ধন

 


রাজীবপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থানীয়দের মানববন্ধন
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন করেছে কয়েক শত স্থানীয় বাসিন্দা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী বল্লব পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের পূর্বতীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, রাজীবপুরের সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অাবু সাঈদ মধু, ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম, চর সাজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক অামিনুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম সহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকগন ও স্থানীয়রা।
মানববন্ধনে রাজীবপুরের সাদাকাত হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অাবু সাঈদ মধু বলেন, কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারী বল্লব পাড়া গ্রামে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রায় ২৫টি বসত বাড়ি সহ অন্তত ৩০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অামরা ভাঙন রোধে কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।
চর সাজাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক অামিনুর রহমান বলেন, কোদালকাটি ইউনিয়নের অসংখ্য বসত ভিটা, আবাদি জমি, কোদালকাটি বাজার, কোদালকাটি প্রাথমিক বিদ্যালয়, কোদালকাটি উচ্চ বিদ্যালয়, কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয় সহ কোদালকাটি ইউনিয়ন পরিষদ ব্রহ্মপুত্রের ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ভাঙন ঠেকাতে না পারলে কোটি কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের ভাঙনের শিকার হয়ে জামালপুর পল্লী বিদ্যুতের পিলার পানিতে পরে গিয়ে কোদালকাটি ইউনিয়নের কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরেছে।