রাজারহাট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজারহাট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৬ অক্টো, ২০২৩

৫ হাজার টাকার জন্য প্রাণ দিতে হলো শিক্ষার্থীকে

৫ হাজার টাকার জন্য প্রাণ দিতে হলো শিক্ষার্থীকে

 

কুড়িগ্রাম শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস অফিসের পেছনের একটি পুকুর থেকে মাহমুদুল ফেরদৌস মামুন (২৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মামুন রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছবরুল হকের ছেলে। তিনি সদ্য একটি বেসরকারি বিশ্বিবদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন বলে জানিয়েছে তার পরিবার।


সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের আরডিআরএস’র পুকুর থেকে মামুনের মরদেহটি উদ্ধার করে পুলিশ।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন চলতি মাসের ৯ অক্টোবর বাড়ি থেকে বের হন। পরে তিনি বড়ভাই মাহবুবুল ফেরদৌস রতনকে সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোনে জানান তাকে কয়েকজন আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করছে। কিন্তু রতন সেসময় মিটিংয়ে ছিলেন বলে টাকা পাঠাতে পারেননি। পরে তিনি টাকা পাঠানোর জন্য যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করতে পারেননি। ওইদিন রাতে মামুনের বাবা বাদী হয়ে রাজারহাট থানায় সাধারণ ডায়রি করেন।


জিডির সূত্র ধরে পুলিশ রোববার (১৫ অক্টোবর) রাতে ৩ জনকে আটক করে৷ আটকরা কুড়িগ্রামে.


কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে গত ৯ তারিখ রাজারহাট থানায় নিখোঁজ জিডি করা হয়েছিল। তার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে গতরাতে ৩ জন আটক করি এবং থানায় মামলা রেকর্ড হয়। আজ আমরা নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করলাম। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৭ অক্টো, ২০২৩

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

 

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

গালে টিউমার আক্রান্ত ৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৫অক্টোবর) সন্ধ্যায় শিশুটির বাবা-মাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে অপারেশনের জন্য ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সরওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।

৫ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

 

কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপরে

 

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে তিস্তার পানি প্রবল স্রোতে প্রবাহিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে দুই পাড়ের মানুষ।

এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘর-বাড়ি ও ফসলী জমিতে পানি উঠতে শুরু করেছে। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার পানি দুপুর পর্যন্ত আরও কিছুটা বৃদ্ধি পেয়ে কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গতকাল তিস্তার দুই পাড়ের মানুষকে সরিয়ে মাাইকিং করা হয়েছিল। কিন্তু মানুষজন তাদের ঘর-বাড়ি এখনও অবস্থান করছেন। শুধু চরাঞ্চলের কিছু পরিবার আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিয়ছেন।

তিস্তা নদীর অববাহিকার গড়াইপিয়ার এলাকার নয়ন মিয়া বলেন, গতকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বড় নাকি বন্যা হবে,এই চিন্তায় রাতে ঘুমাতে পারি নাই আমরা। স্থানীয় প্রশাসন গতকাল এসে সাবধানে থাকতে মাইকিং করে গেছে।

তিস্তা নদীর অববাহিকার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য মেম্বার মামুনুর রশীদ বলেন, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমার এলাকার কিছু বাড়ি ঘরে পানি উঠেছে। তবে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার আমাদের প্রতিনিধি সাইফুর রহমান শামীম কে বলেন, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত থেমে থেমে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল শুক্রবার বৃষ্টিপাত কমে স্বাভাবিক হতে পারে।  

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, তিস্তায় আকস্মিক বন্যার আশংকায় নদীর অববাহিকায় মাইকিং করে সবাইকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা সজাগ রয়েছেন। ১৪টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধটি খুলে দেয়া হয়েছে। ফলে ভারতীয় অংশে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে এবং কুড়িগ্রাম জেলা তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা ক্যালকুলেশন করে দেখেছি তিস্তার পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে যেতে পারে।

স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করছি। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

৩ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ

 

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধারসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ



𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦
[ 𝟑 𝐎𝐜𝐭 𝟐𝟎𝟐𝟑 ]
১। বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
২। কুড়িগ্রাম জেলার রাজারহাট থানায় গত ০২ অক্টোবর ২০২৩ তারিখ অটোচুরি মামলা রুজু হওয়ার পর তাৎক্ষণিকভাবে রাজারহাট থানা পুলিশের একটি চৌকশ টিম গত ০২ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রি অনুমান ২১.১৫ ঘটিকার সময় ২৪ ঘন্টার মধ্যে গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজারহাট থানাধীন রাজারহাট ইউনিয়ন পরিষদ গেটে রাজারহাট হইতে আদর্শ বাজারগামী পাকা রাস্তা থেকে চোরাইকৃত ০১টি ব্যটারী চালিত লাল রঙ এর অটোসহ সিরাজগঞ্জ জেলার চৌহালী থানা এলাকার মোঃ আব্দুল হালিম (৩৫), মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকার মোঃ আবেদ হোসেন (২৯), গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা এলাকার মোঃ রিপন মিয়া (২৮) এবং রাজারহাট থানা এলাকার মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন ওরফে মঞ্জরুল (৩৬) দেরকে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, অটো চুরিসহ যেকোন প্রকার চুরি বা অপরাধের সাথে জরিত সকলকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৪। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

২ অক্টো, ২০২৩

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর


 কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অটো চোর


নেশা জাতিয় দ্রব্য খাওয়াইয়ে অটো নিয়ে পালানোর সময়
জনগণ দুই চোরকে আটক করেছে।
আজ সোমবার (২ অক্টোবর ২০২৩) এ ঘটনা ঘটে।
আটক দুই ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে।
দুজনেই রাজারহাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।
তবে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানা গেছে।

১ অক্টো, ২০২৩

 আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।

আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।

আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা।
 

প্রতিমা তৈরীতে ব্যস্ত মৃৎশিল্পীরা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। আর মাত্র কিছুদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এজন্য মূর্তি বা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের রাজারহাটের মৃৎশিল্পীরা। উপজেলার ৭টি ইউনিয়নে সরেজমিন ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের অতি ভালোবাসায় ও নিপুণ আঁচড়ে তৈরী হচ্ছে একেকটি প্রতিমা। কুড়িগ্রামের রাজারহাটে আগামী ১৪ অক্টোবর মহালয়ের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই চার দিকে চলছে এখন প্রতিমা তৈরীর কাজ।
দুর্গাপূজা বাঙ্গালি হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব। তাই মা দুর্গাকে বরণ করে নেয়ার জন্য এখন থেকেই দিনখন গোনার পালা শুরু করেছেন সনাতন হিন্দু ধর্মলম্বীরা। উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে,উপজেলার ৭টি ইউনিয়নে সম্ভাব্য এবছর মোট ১২৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিচ্ছে পূজার প্রস্তুতি।উপজেলার প্রতিমা শিল্পী রণজিত ও রনি কুমার পাল বলেন,এ বছরে উপজেলার বিভিন্ন এলাকার মন্ডপে প্রতিমা তৈরীর কাজ নিয়েছেন। বংশ পরম্পরায় এই কাজ করে আসছি।
এই বছরে আমাদের প্রতিমা তৈরীতে বেশি পোষাবে না। কারণ প্রয়োজনীয় উপকরণের দাম ও কারিগরের মজুরিসহ সব কিছুর দাম বেড়ে গেছে। তবুও আনন্দের সঙ্গে প্রতিমা তৈরী করছি আমরা। রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ কর্মকার জানান,হিন্দু ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার উপজেলার ৭টি ইউনিয়নে এখনো তালিকা হাতে পাইনি তবে সম্ভাব্য মোট ১২৬টি দুর্গা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি পূজামন্ডপে কাজ শুরু হয়েছে। এবং আমরা প্রতিটি পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের সঙ্গে যোগাযোগ রাখছি। যেহেতু মন্দিরে প্রতিমা তৈরীর কাজ হচ্ছে সেগুলোতে নিজ উদ্দ্যোগে পাহারা দেয়ার কথা অবগত করা হয়েছে।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় জানান,এবছর শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজারহাট উপজেলা প্রশাসন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। পূজা মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আলোচনা সভা করা হবে।
থানা পুলিশ,আনসার,গ্রাম পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক তত্ববধানে থাকবেন। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহিল জামান জানান,আমরা রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সকল সভাপতি সাধারণ সম্পাদকের সাথে একটি আলোচনা সভা করবো। প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় রাজারহাট থানা পুলিশ নিয়োজিত থাকবে।

৩০ সেপ, ২০২৩

রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে ঘুম হারাম তীরের মানুষজনের

রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে ঘুম হারাম তীরের মানুষজনের

 

 

রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে ঘুম হারাম তীরের মানুষজনের

‘একনা ঘরত থাকং তাও এবার তিস্তা নদীর ভাঙনত ভাঙি যাচ্ছে। মাটি-ঘাটি কিছু নাই বাহে, এবার কোনঠে গিয়ে থাকিম তাও জানং না।’-থর থর করে কেঁপে কেঁপে কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব খাঁ নামাপাড়া গ্রামের শতবর্ষী নারী মাইয়ো ওরফে সমস্ত বেওয়া। স্বামী আব্দুস ছাত্তার বেঁেচ থাকাকালিন সময়ে দুই বার ঘরবাড়ি তিস্তা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায় বলে তিনি জানান। ভিটে মাটি যা ছিল তিস্তা নদীতে সব চলে গেছে। সবশেষ নামাপাড়ায় একটা ঘর তুলে জিবন যাপন করছিলেন তিনি। সেটাও আজ বিলীন হতে চলছে। তিস্তা নদীর কিনারে একটা মাটির চাপার উপর দাঁড়িয়ে আছে মাইয়োর এ ঘরটি।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভাঙন কবলিত এলাকায় পৌচ্ছিলে শতবর্ষী মাইয়ো ওরফে সমস্ত বেওয়া একাই বিড়বিড় করে কথা গুলো বলছিলেন। শুধু মাইয়ো নয়, এমন শত মাইয়োর ঘর আজ নদীর কিনারায় দাঁড়িয়ে। মাইয়োর বাড়ির পাশে হারুন, বানু মামুদ, রশিদসহ প্রায় শতাধিক বাড়ি নদীর তীরে (কিনারায়) দাঁড়িয়ে আছে। সবাই আতংকিত হয়ে আছে কখন তাদের ঠাঁই টুকু নদীগর্ভে বিলীন হয়ে যায়। অনেকে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ঘর বাড়ী অন্যত্র সরিয়ে নেয়ার। আবার অনেকে দুঃচিন্তায় ভূগছেন কোথায় গিয়ে উঠবেন। অনেকের সাথে কথা বলেও সুখবর পাইনি কেউ কেউ। এরই মধ্যে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ, নামাভরট, সরিষাবাড়ী,গতিয়াসাম, বগুড়াপাড়া, বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি, পাড়ামৌলা, চর তৈয়ব খাঁয় প্রবল ভাঙন দেখা দিয়েছে।

গতিয়াশাম এলাকার বাসিন্দা কৃষক আব্দুল মোমেন বলেন, আমন ধানের ফসলি জমি নদীতে চলে গেল। একদিকে ঘরবাড়ি বিলীন অন্যদিকে আবাদী জমি ভেঙে যাওয়ায় নদীর পাদের মানুষের দুঃখের শেষ নাই।

নামাপাড়ার নদীর পাড়ের বাসিন্দা হারুন(৬০) বলেন, আমারও একনা ঘর নদীর উপর আছে। যেকোন মুহুর্তে ভেঙে যেতে পারে। রাতে ঘুমাতে পারি না। হঠাৎ করে নদীর তর্জন-গর্জন শুরু হয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য হিরা বলেন, নদীর পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা, ঘুচবার নয়। প্রতিনিয়ত ভাঙছে নদী, সঠিকভাবে ঠাঁই হয় না কারো। অনেকে বাপ দাদার ভিটে নদীতে চলে গেলেও তবু নদীর পাড় ছাড়তে চায় না।

ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আঃ কুদ্দুস প্রামানিক বলেন, সকাল না হতেই শুনতে হয় নদী ভাঙনের খবর। নদীর পাড়ের মানুষ খুব কষ্টে আছে, সেই সাথে আমরাও। সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নদী যেভাবে ভাঙতে শুরু করেছে একমাসে প্রায় কোয়ার্টার কিলোমিটার পূর্বদিকে ঢুকে পড়েছে। পাশেই দুটি প্রাইমারি স্কুল। ভেঙ্গে গেলে ছাত্র-ছাত্রীরা কিভাবে পড়ালেখা করবে।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, নদী ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের বিশেষ কোন কাজ নেই। বিশেষ বিশেষ জায়গায় বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করছে। সরকারের মহা পরিকল্পনা শুরু হলে নদী ভাঙন কমে যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, কয়েকদিন ধরে নদী ভাঙন দেখা দিয়েছে। বুড়িরহাট বাঁধসহ বিশেষ বিশেষ জায়গায় বালুর বস্তা দিয়ে ভাঙন থেকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।

সংগ্রহঃ যাযাদি/ এসএম

২৭ সেপ, ২০২৩

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৭ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৭ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৭ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦
[𝟐𝟳 𝐒𝐞𝐩𝐭 𝟐𝟎𝟐𝟑]
১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি, একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
২। এরই ধারাবাহিকতায় রাজারহাট থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ২২.৫৫ ঘটিকার সময় রাজারহাট থানাধীন নাজিমখাঁন ইউনিয়নের সোমনারায়ন (পলাশপুর) গ্রামস্থ বাকরিয়া ব্রীজের দক্ষিণ পার্শ্ব এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় রাজারহাট সোমনারায়ন পলাশপুর গ্রামের মোঃ আব্দুল হান্নান (৫২), মোঃ আবু মারজান (৪২), মোঃ আলাল হোসেন (৫৫), মোঃ জাহেরুল ইসলাম (৫৫), মোঃ নুর নবী (৪৭), মোঃ মেহবুব-ই-খুদা @ বকুল (৪৫) ও মোঃ সিরাজুল ইসলাম (৪৫) দেরকে জুয়া খেলার জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।