ভুরুঙ্গামারি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভুরুঙ্গামারি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১১ অক্টো, ২০২৩

ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক।

ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক।

 

ভূরুঙ্গামারীতে নকল স্বর্ণের মূর্তিসহ এক জিনের বাদশা আটক


ভূরুঙ্গামারীতে জিনের বাদশা সেজে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতে আসলে একটি নকল স্বর্ণের মূর্তিসহ এক প্রতারক কে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ। আটককৃত ব‍্যক্তির নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া গ্রামের রাজা মিয়ার ছেলে।


মঙ্গলবার (১০ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার চর ভূরুঙ্গামারী নতুন হাট বাজারের পাশের একটি নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামন হতে ওই ব‍্যক্তিকে আটক করে লিটন মিয়া ও আব্দুল হাকিম নামের এক গ্রাম পুলিশ । পরে তার কাছ থেকে সোনার আবরণে একটি নকল মূর্তি উদ্ধার করে তাকে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে জমা দেয়।


ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আটককৃত ব‍্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নতুন হাট এলাকার আকবর আলীর স্ত্রী খয়েরী বেগম কে বিভিন্ন সময় মুঠোফোনে কল দিয়ে জিনের বাদশা পরিচয় দিত এবং তাঁর স্বামী-সন্তান মারা যাবে মর্মে ভয়-ভীতি প্রদর্শন করতো ও গুপ্তধন পাওয়ার কথা শুনিয়ে মুঠোফোনে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেন।


প্রতারক চক্রের ওই সদস‍্য গায়েবি সম্পদ দেওয়ার কথা বলে আজকে সোনার আবরণের একটি পিতলের নকল মূর্তি দিয়ে এক লক্ষ নিতে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারের পাশের নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে আসে। ঐ ব্যক্তি সন্ধ্যায় বাজারে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হলে গ্রাম পুলিশ আবদুল হাকিম তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারক হিসেবে স্বীকার করে। পরে স্থানীয় ব্যক্তি লিটন মিয়ার সহযোগিতায় আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে রাতেই থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, খবর পেয়ে রাতেই চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসা হয় এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

১ অক্টো, ২০২৩

 কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে ভর্তি

কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে ভর্তি

 

যে মানুষের উপকার স্বীকার করে সে মহান।

(ভর্তি সংখ্যা: ৯৩)
মোঃ ফজলুল করিম বাবু, পিতা : মোহাম্মদ কেসমত আলী, মাতা: মোসাম্মৎ ফজিলা বেগম, গ্রাম: দক্ষিণ ছাট গোপালপুর, উপজেলা: ভুরুঙ্গামারি,জেলা: কুড়িগ্রাম। সে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে কৃত্তিত্বের সাথে উত্তীর্ণ হয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ লাভ করে। তার পিতা একজন দিনমজুর। দিনমজুরি করে যা পায় তাই দিয়ে সংসার চলে না । আবার সবসময় কাজও পাওয়া যায় না। অনেক স্বচ্ছল আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও তারা কেউ সহযোগিতার হাত বাড়ায় নি। বরং তাদের পরামর্শ ছিল ছেলেকে দিনমজুরের কাজে লাগিয়ে দাও।তাতে সংসারের কিছুটা হলেও বোঝা কমবে। কিন্তু পিতা পুত্রের শিক্ষা যাত্রা তাতে থেমে যায় নি। পিতা দিনমজুরি করেই ছেলেকে ভুরুঙ্গামারি থেকে এসএসসি পাস করায় এবং কিছু টাকা জোগাড় করে কুড়িগ্রাম সরকারি কলেজে ভর্তি হয়। কিন্তু তার ছিল না বই কেনা কিংবা থাকা খাওয়ার কোনো টাকা । এমতাবস্থায় খরচ যোগানো তার পিতার পক্ষে সম্পূর্ণরুপে অসম্ভব হয়ে পড়ে। প্রয়াত এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ এর ছেলের বড় সন্তান এই ফজলুল করিম বাবুর ক্লাস মেট।তার মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরে প্রথমেই একসেট বই কিনে দেন। কিন্তু তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হবার পর এই শিক্ষার্থীর দায়িত্ব নেন তাঁর পুত্র এডভোকেট এরশাদুল হক চৌধুরী শাহিন এবং তাঁর সহধর্মীনী মজিদা আদর্শ ডিগ্রী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সাবিনা আফরোজ চৌধুরী। তাঁরা তাঁদের নিজ সন্তানের পিছনে যে রকম টাকা পয়সা ব্যয় করতেন তেমনি এই শিক্ষার্থীর পিছনেও তার চাহিদা মাফিক ব্যয় করেছেন। এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কোচিং করানোর জন্য আর্থিক সহায়তা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারেও সহায়তা করেছেন। ছেলেটি তার ফলাফল জানাতে এসে বলে স্যার আপনিতো সবসময় মাতা-পিতাকে অভিনন্দিত করেন কিন্তু আমার ক্ষেত্রে অভিনন্দন পাওয়ার অধিকারি এডভোকেট শাহিন ও তাঁর স্ত্রী। তাঁরা আমার জন্য নি:স্বার্থভাবে যা করেছে তা আমার জীবনে কোন দিনই পরিশোধ করতে পারবনা। অন্তত: পক্ষে আপনার মাধ্যমে একটা ধন্যবাদ দেয়া গেলে আমি সহ আমার পুরো পরিবার কিছুটা হলেও শান্তি অনুভব করবে।সহকারি অধ্যাপক সাবরিনা আফরোজ চৌধুরীর সঙ্গে কথা বললে তিনি জানান স্যার আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা কয়েকজনকে সাহায্য করেছি কিন্তু তারা কোন দিনই তা স্বীকার করেনি বা আমরা সেটা প্রত্যাশাও করি নাই। এমনকি একজন চাকুরি পাওয়ার পর বিয়ে করেও আমাদেরকে দাওয়াত দেয় নি বা জানায়নি। আমাদের সে দু:খ নাই। নিজেদের সীমিত আয়ে মানুষকে সাহায্য করেছি বা করব কিন্তু সেজন্য কোনো প্রত্যাশা থেকে করছিনা।আমরা জানি এই ছেলেটিও অন্যদের মতোই স্বীকার করবেনা কিংবা ভুলে যাবে।আজকাল কারও দ্বারা কেউ উপকৃত হলে ছোট হয়ে যাবার ভয়ে কেউই সেটা স্বীকার করতে চায় না।
কিন্তু যেহেতু আপনার কাছে আমাদের এই ক্ষুদ্র অবদানটুকু স্বীকার করেছে সেজন্য আমরা গর্বিত এবং ওর জন্য আমরা প্রাণভরে দোয়া করি। এভাবে সবাই সবার উপকার স্বীকার করেলে মানুষও সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে এবং সমাজের দূর্বল মানুষগুলোও এগিয়ে যাবার পথ খুজে পাবে।