১০ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে মলম লাগিয়ে অটো চুরি চক্রের মূলহোতা জয়দেবকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে মলম লাগিয়ে অটো চুরি চক্রের মূলহোতা জয়দেবকে গ্রেফতার করেছে পুলিশ

 


কুড়িগ্রামে মলম লাগিয়ে অটো চুরি চক্রের মূলহোতা জয়দেবকে গ্রেফতার করেছে পুলিশ


১। বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
২। এরই ধারাবাহিকতা চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী মডেল থানা এলাকায় মলম লাগিয়ে অভিনব কায়দায় অটোচুরির ঘটনায় গত ৪ অক্টোবরের মামলায় অটো উদ্ধার ও চোর চক্রের মূলহোতা গ্রেফতারের লক্ষ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোপন তথ্য সংগ্রহ করে রংপুর জেলার হাজীরহাট থানাধীন রায়পাড়া বটতলা রণচন্ডী এলাকা থেকে আন্তঃজেলা অটোচোর চক্রের মূলহোতা জয়দেব রায় ওরফে বিলাতু (২৫) কে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী জয়দেব বিভিন্ন জেলায় অভিনব কায়দায় যাত্রীবেশে অটোর চালকে মলম লাগিয়ে অজ্ঞান করে অটো চুরি করে আসছিল। পরবর্তীতে চিলমারী থানা এলাকায় একই কায়দায় অটো চুরির ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশ দ্রুততম সময়ে মুলহোতাকে রংপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই চক্রটির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কুড়িগ্রাম জেলায় আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৩। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
Al



৯ অক্টো, ২০২৩

কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট


 কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনুর্ধ-১৭) এর শুভ উদ্বোধন


আজ ৯ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০ঃ০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান    জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ (অনুর্ধ-১৭) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ,পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ জাফর আলী, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব রেদওয়ানুল হক দুলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাসেদুল হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব মোঃ আকরাম হোসাইন সহ অন্যান্য সুধীজন।

কুড়িগ্রামে জেলা পুলিশে কর্মরত সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান:

কুড়িগ্রামে জেলা পুলিশে কর্মরত সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান:

 


কুড়িগ্রামে জেলা পুলিশে কর্মরত সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান:


আজ ০৭ অক্টোবর ২০২৩ তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১৫ জন পুলিশ সদস্যদের মাঝে ১৫০০০০ টাকার শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ১০ জন পুলিশের সন্তান বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত দের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে ৫০০০ টাকার প্রাইজবন্ড সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি জেলা পুলিশে কর্মরত থাকাকালীন বিভিন্নভাবে অসুস্থ হওয়ায় ১০ জন পুলিশ সদস্যদের চিকিৎসা সহায়তা হিসাবে ১০০০০ টাকা করা হয়। উক্ত কার্যক্রমে সহায়তা করেন বিকাশ লিমিটেড। 


জেলা পুলিশে কর্মরত এসআই নিরস্ত্র মোঃ গোলাম কবির এর দুই কন্যার মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং আর একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম বর্ষে অধ্যায়নরত আছে। তিনি বলেন আজকে জেলা পুলিশের পক্ষথেকে যে অর্থ সহায়তা পেলেন এতে তার সন্তানদের উৎসাহ আরো বৃদ্ধি পবে।


এছাড়াও কনস্টেবল মোঃ রেজাউল হক এর কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কনস্টেবল ময়নাল হক এর ছেলে রাজশাহী ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (রুয়েট), কনস্টেবল জাকির হোসেন এর কন্যা শহিদ তাজ উদ্দিন সরকারী মেডিকেল এন্ড নার্সিং কলেজ, গাজিপুরে, কনস্টেবল রেজাউল করিম এর ছেলে মেরিন ফিসারিজ একাডেমি, কর্ণফুলী চট্টগ্রামে, কনস্টেবল মোস্তফা জামান এর কন্যা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে, এসআই সশস্ত্র মোঃ আব্দুর রশিদ এর কন্যা স্যার ছলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকায় ও এসআই নিরস্ত্র মোঃ মমিনুল ইসলাম এর ছেলে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনলোজি সৈয়দপুর নীলফামারিতে অধ্যায়নরত আছেন। জেলা পুলিশের পক্ষ থেকে অর্থ সহায়তা পেয়ে সকলে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বিকাশকে ধন্যবাদ জানান।


৭ অক্টো, ২০২৩

 কবি ও গণসঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর হামলা,দাবিতে জামালপুরে হিউম্যান রাইটস ডিফন্ডার

কবি ও গণসঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর হামলা,দাবিতে জামালপুরে হিউম্যান রাইটস ডিফন্ডার

 


কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার চারণ কবি ও গণসঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে হিউম্যান রাইটস ডিফন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার ০৭ অক্টোবর) সকাল ১১টায় দয়াময়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইউপি সদস্যের নামে মিথ্যা  মামলার প্রতিবাদে খড়িবাড়ি বাজারে এলাকাবাসীর মানববন্ধন

ইউপি সদস্যের নামে মিথ্যা মামলার প্রতিবাদে খড়িবাড়ি বাজারে এলাকাবাসীর মানববন্ধন

 


ইউপি সদস্যের নামে মিথ্যা মামলার প্রতিবাদে খড়িবাড়ি বাজারে এলাকাবাসীর মানববন্ধন

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

 

৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন রাজারহাট উপজেলা প্রশাসন

গালে টিউমার আক্রান্ত ৮বছরের শিশু কন্যা নন্দিনীর পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৫অক্টোবর) সন্ধ্যায় শিশুটির বাবা-মাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে এসে অপারেশনের জন্য ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সরওয়ার্দী বাপ্পি ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।

 টমটমে চড়ে কনের বাড়ীতে এলেন দুবাই প্রবাসী বর

টমটমে চড়ে কনের বাড়ীতে এলেন দুবাই প্রবাসী বর


 টমটমে চড়ে কনের বাড়ীতে এলেন দুবাই প্রবাসী বর


টমটমে চড়ে কনের বাড়ীতে বিয়ে করতে এলেন দুবাই প্রবাসি বর। আধুনিক সভ্যতার এ যুগে প্রাচীন আমলের বিবাহ রীতি নজর কেড়েছে উৎসুক জনতার।
জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের স্কুল শিক্ষক তৈয়ব আলীর কন্যা তুবা খাতুন (২০) এর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজাদা মিয়ার দুবাই প্রবাসী ছেলে আশেক আহমেদ নিপুন এর সাথে। শুক্রবার রাত আটটার দিকে সামনে- পিছনে ৮০টি মোটরসাইকেল ও ২৫ টি মাইক্রোবাসে তিন শতাধিক বরযাত্রী এবং মাঝখানে সুসজ্জিত টমটমে চড়ে বর আসেন কনের বাড়ীতে। আধুনিক যুগের বিয়েতে প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র রাস্তার দুধারে দাড়িয়ে থেকে অবলোকন করেন স্থানীয় জনতা।
কনের বাড়ীতে পৌছামাত্র টমটমে চড়ে বিয়ে করতে আসা বর দেখতে উৎসুক নারী পুরুষের ঢল নামে।
স্থানীয় ইয়াদুল হক, সাইফুর রহমান ও রহিম সাধু জানান, অনেকদিন পর প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র দেখতে পেয়ে খুবই ভাল লাগলো। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের ছোয়ায় আধুনিক বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অশেষ ধন্যবাদ।
বরের ফুপাত ভাই শামিম পারভেজ জানান, আধুনিক যুগের বিয়েতে প্রাচীনতার ছোয়া লাগাতে সুদুর রংপুর থেকে বিশ হাজার টাকায় ভাড়া করা হয়েছে সুসজ্জিত টমটম।
বরের ভগ্নিপতি আমিনুল জানান, আমার শ্যালক( বর) খুবই সৌখিন মনের মানুষ। তার ইচ্চাতেই বরের যাতায়তের জন্য টমটমের ব্যবস্থা করা হয়েছে।
কনের চাচা নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বলেন, আমার ভাতিজির বিয়েতে টমটমে চড়ে বর এসেছেন বিয়ে করতে। বিষয়টি বিয়ে বাড়ী উপস্থিত সকল আত্নীয় স্বজন ও স্থানীয় লোকজনকে মুগ্ধ করেছে।