ফুলবাড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফুলবাড়ী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৭ অক্টো, ২০২৩
টমটমে চড়ে কনের বাড়ীতে এলেন দুবাই প্রবাসী বর
টমটমে চড়ে কনের বাড়ীতে এলেন দুবাই প্রবাসী বর
টমটমে চড়ে কনের বাড়ীতে বিয়ে করতে এলেন দুবাই প্রবাসি বর। আধুনিক সভ্যতার এ যুগে প্রাচীন আমলের বিবাহ রীতি নজর কেড়েছে উৎসুক জনতার।
জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের স্কুল শিক্ষক তৈয়ব আলীর কন্যা তুবা খাতুন (২০) এর পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয় ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজাদা মিয়ার দুবাই প্রবাসী ছেলে আশেক আহমেদ নিপুন এর সাথে। শুক্রবার রাত আটটার দিকে সামনে- পিছনে ৮০টি মোটরসাইকেল ও ২৫ টি মাইক্রোবাসে তিন শতাধিক বরযাত্রী এবং মাঝখানে সুসজ্জিত টমটমে চড়ে বর আসেন কনের বাড়ীতে। আধুনিক যুগের বিয়েতে প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র রাস্তার দুধারে দাড়িয়ে থেকে অবলোকন করেন স্থানীয় জনতা।
কনের বাড়ীতে পৌছামাত্র টমটমে চড়ে বিয়ে করতে আসা বর দেখতে উৎসুক নারী পুরুষের ঢল নামে।
স্থানীয় ইয়াদুল হক, সাইফুর রহমান ও রহিম সাধু জানান, অনেকদিন পর প্রাচীনকালের হারিয়ে যাওয়া চিত্র দেখতে পেয়ে খুবই ভাল লাগলো। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের ছোয়ায় আধুনিক বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অশেষ ধন্যবাদ।
বরের ফুপাত ভাই শামিম পারভেজ জানান, আধুনিক যুগের বিয়েতে প্রাচীনতার ছোয়া লাগাতে সুদুর রংপুর থেকে বিশ হাজার টাকায় ভাড়া করা হয়েছে সুসজ্জিত টমটম।
বরের ভগ্নিপতি আমিনুল জানান, আমার শ্যালক( বর) খুবই সৌখিন মনের মানুষ। তার ইচ্চাতেই বরের যাতায়তের জন্য টমটমের ব্যবস্থা করা হয়েছে।
কনের চাচা নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা বলেন, আমার ভাতিজির বিয়েতে টমটমে চড়ে বর এসেছেন বিয়ে করতে। বিষয়টি বিয়ে বাড়ী উপস্থিত সকল আত্নীয় স্বজন ও স্থানীয় লোকজনকে মুগ্ধ করেছে।
২ অক্টো, ২০২৩

ফুলবাড়ি উপজেলায় অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ভাইয়ের নামে মিথ্যা মামলার বিরুদ্ধে
ফুলবাড়ি উপজেলায় অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ভাইয়ের নামে মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় অনেক জন আহত হয়। অবশেষে ৪০জনের নামে মিথ্যা মামলা দায়ের করে, ১জনকে গতকাল ফুলবাড়ি পুলিশ গ্রেফতার করেন। আজ বাকি ৩৯জন জামিন নেওয়ার জন্য কুড়িগ্রাম জেলা চীফ জুটিশিয়াল কোর্টে স্যারেন্ডার করলে ১২জনকে জামিন দেয় আদালত বাকীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
কুড়িগ্রাম জেলা বিএনপি'র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ.....
কুড়িগ্রাম জেলা বিএনপি'র পক্ষ থেকে
তীব্র নিন্দা ও প্রতিবাদ.....
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুবদল, সেচ্চাসেবকদল, ছাত্রদল, কৃষকদল সহ অর্ধশতাধিক নেতা কর্মীর নামে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর দ্বায়ের করা মিথ্যা মামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ,, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
১ অক্টো, ২০২৩
ফুলবাড়িতে আওয়ামী লীগ বিএনপির সংর্ঘষে আহত ২০
ফুলবাড়িতে আওয়ামী লীগ বিএনপির সংর্ঘষে আহত ২০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।
প্রাপ্ত সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে বিএনপি’র সমর্থক নেতা-কর্মীরা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করে। তারা বেলা তিনটা থেকে মহিলা ডিগ্রী কলেজ কদমতলা মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় ও ব্র্যাকমোড়ে সমাবেত হতে থাকলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সেখানে গিয়ে তাদেরকে শান্তিপূর্ন ভাবে কর্মসূচি পালন করার আহবান জানান।
পরক্ষণে উপজেলার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সমর্থকদের কয়েকটি অটোরিকশা উপজেলা শহরে প্রবেশ করে শ্লোগান দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সদরের তিনকোনা মোড়ে প্রবেশ করলে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।এতে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ৮/১০ জন এবং বিএনপি’র উপজেলা সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, তোতা মিয়া, বিএনপি’র রেজাউল ইসলাম, আয়নাল, আলামিন, শফিকুল ইসলামসহ প্রায় ১০/১২ জনের মত আহত হয়। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে।
পরে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলার মহিলা কলেজ সংলগ্ন কদমতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০/১২ জনের মত নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান তিনি।
এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তিনকোনা মোড়ে সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন জানান, তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তারপরও বিএনপির লোকজন লাঠিসোটা নিয়ে আমাদের লোকজনের উপর হামলা চালায়। উপজেলা আওয়ামী লীগ শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত আছে।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, আমাদের শান্তিপূর্ন মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০/১২ জন সক্রীয় নেতাকর্মী আহত হয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুস সাকিব সজীব জানান, ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তা দমন করা হবে।
৩০ সেপ, ২০২৩
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত।
আতিকুর রহমানঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি ক্বারী আফজাল হোসেন এর সঞ্চালনায় নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। মাসিক বৈঠকে আগামীর কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
২৯ সেপ, ২০২৩
কুড়িগ্রাম ফুলবাড়ী শিমুলবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান আতা খন্দকার
কুড়িগ্রাম ফুলবাড়ী শিমুলবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান আতা খন্দকার জেনেটিক এডমিশন কেয়ার এন্ড নার্সিং কোচিং সেন্টার লালবাগ রংপুর, ফুলবাড়ীর ছাত্র-ছাত্রীদের জন্য 50% ছাড় দিয়ে 100% নিশ্চিত শিক্ষা দান করেন।ফুলবাড়ী বাঁশির পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ।