নাগেশ্বরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাগেশ্বরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৭ অক্টো, ২০২৩

 কবি ও গণসঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর হামলা,দাবিতে জামালপুরে হিউম্যান রাইটস ডিফন্ডার

কবি ও গণসঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর হামলা,দাবিতে জামালপুরে হিউম্যান রাইটস ডিফন্ডার

 


কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার চারণ কবি ও গণসঙ্গীত শিল্পী রাধাপদ রায়ের উপর সন্ত্রাসী হামলা এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে হিউম্যান রাইটস ডিফন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার ০৭ অক্টোবর) সকাল ১১টায় দয়াময়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টো, ২০২৩

কবি রাধাপদ রায়কে মারধরের ঘটনার মুল আসামী রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

কবি রাধাপদ রায়কে মারধরের ঘটনার মুল আসামী রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।


 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পল্লীকবি রাধাপদ রায়ের উপর হামলার ঘটনায় করা মামলায় প্রধান আসামি রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা চত্ত্বর থেকে রফিকুলকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান রফিকুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


মামলার প্রধান আসামিকে গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছে রাধাপদ রায়ের পরিবার। কবির ভাতিজা লিটন রায় বলেন, ‘কিছুক্ষণ আগেই গ্রেফতারের খবরটি শুনেছি। শুনে ভালো লাগছে। পুলিশ অনেক আন্তরিকতার সাথে দেখছে বিষয়টি। আশা করি ২য় আসামিও দ্রুত গ্রেফতার হবে।


এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে কবির নিজ গ্রামে কবি রাধাপদ রায়ের(৮০) ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। ঐ মামলার মামলার প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম (৩৮)। তিনি ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

উল্লেখ্য, ৫০০ টাকা নিয়ে অনানুষ্ঠানিক এক সালিসে বাগ্‌বিতণ্ডার জের ধরেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ‘স্বভাবকবি’–খ্যাত রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। হামলায় আহত রাধাপদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘আসামিকে আজ দুপুর ২ টার দিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনগত বিষয় গুলো প্রক্রিয়াধীন।’

৩ অক্টো, ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরমী কবি রাধাপদ রায়ের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরমী কবি রাধাপদ রায়ের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার

 

মরমী কবি রাধাপদ রায়ের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলার সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপত্বিতে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মরমী কবি রাধাপদ রায়ের উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আন্দোলন উপ - পরিষদের উদ্যোগে আজ ০৩/১০/২৩ বিকাল ৫.০০ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জেলার সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপত্বিতে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে কাশবনের শুভ্রতায় ছেয়ে গেছে চর ও দ্বীপ চরগুলো।

কুড়িগ্রামে কাশবনের শুভ্রতায় ছেয়ে গেছে চর ও দ্বীপ চরগুলো।

 


কুড়িগ্রামে কাশবনের শুভ্রতায় ছেয়ে গেছে চর ও দ্বীপ চরগুলো।

কুড়িগ্রামে কাশবনের শুভ্রতায় ছেয়ে গেছে চর ও দ্বীপ চরগুলো।ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্র নদের তীরে জন্ম নেয়া কাশবন প্রকৃতির সৌন্দর্যকে আরো অপরুপ করে তুলেছে। শরতের অবসর দিনে শহরের যান্ত্রিক জীবন ছেড়ে চোখ জুড়াতে মানুষ খুঁজে নিচ্ছে কাশফুলের শুভ্রতা।কাশফুল শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে নয় বর্তমানে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে বলে জানান স্থানীয়রা।

পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলায়  কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষোভ

পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলায় কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষোভ

 


পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলায়
কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষোভ


কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে রাধাপদ সরকার (৮০) নামের এক স্বভাবকবি খ্যাত পল্লীকবির উপর হামলার ঘটনায় মামলা দায়েরের ৩দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আহত পল্লীকবি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় অভিযুক্তদের বিরুদ্ধে গত রোববার নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান। পল্লীকবি রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা। তার নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এজাহার সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুর জের ধরে পরিকল্পিত ভাবে পথরোধ করে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলা চালায় মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে।
গুরুতর আহত পল্লীকবি রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় বলেন, পরিকল্পিত ভাবে আমার বাবার উপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বৃদ্ধ বাবাকে তারা যেভাবে হামলা করে আহত করে, তা বলে শেষ করতে পারবো না। আসামীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি এবং বেড পায়নি, বেডের ব্যবস্থা করে দিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, রাধাপদ সরকার জীবনে বেশিদুর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে তার লেখা কবিতা “কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না”। শিরোনামে কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে।
পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলাকারী দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলীকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখা, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, উদীচি কুড়িগ্রাম, ঐতিহ্য কুড়িগ্রাম, কুসাক্রি সংসদ, মেঠোজন সহ কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

১ অক্টো, ২০২৩

স্বভাব কবি রাধাকান্ত, নাগেশ্বরী,কুড়িগ্রাম। দূর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে জখম করেছেন কবিকে।

স্বভাব কবি রাধাকান্ত, নাগেশ্বরী,কুড়িগ্রাম। দূর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে জখম করেছেন কবিকে।

 

স্বভাব কবি রাধাকান্ত, নাগেশ্বরী,কুড়িগ্রাম। দূর্বৃত্তরা নির্মমভাবে পিটিয়ে জখম করেছেন কবিকে।


ন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার পল্লীকবি রাধাকান্ত দাস। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্বরোচিত এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
All react